নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমিয়ে এনে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে এনার্জি জায়ান্ট বিপি। বিনিয়োগকারীদের চাপের মুখে নতুন এ কৌশল নিয়েছে ব্রিটিশ কোম্পানিটি। বিপির প্রতিদ্বন্দ্বী শেল ও ইকুইনর এরই মধ্যে সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ কমানোর উদ্যোগ নিয়েছে। তবে কিছু শেয়ারহোল্ডার ও পরিবেশবাদী সংগঠন জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খবর বিবিসি