এইচ-১বি ভিসার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া ১ লাখ ডলার ফির বিরুদ্ধে মামলা করেছে ইউএস চেম্বার অব কমার্স। প্রায় তিন লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠনটি বলছে, সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে নতুন এইচ-১বি ভিসার ওপর ফি আরোপ করেছেন ট্রাম্প এবং কংগ্রেস নির্ধারিত ভিসা কাঠামোয় হস্তক্ষেপ এটি। দক্ষতাসম্পন্ন বিদেশী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হয় এইচ-১বি প্রোগ্রাম। বিশেষ করে প্রযুক্তি কোম্পানিগুলো এ ভিসার ওপর নির্ভরশীল। এর আওতায় বছরে ৬৫ হাজার ভিসা অনুমোদন পায়, পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারী কর্মীদের আরো ২০ হাজার ভিসা মঞ্জুর হয়। খবর ও ছবি রয়টার্স