দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও সহজীকরণের জন্য একসঙ্গে কাজ করবে ঢাকা ব্যাংক এবং জেপি মরগান ব্যাংক। এ লক্ষ্যে ‘এক্সপেডায়েট সিলেক্ট রিসিট’ নামের নতুন সেবা চালু করেছে প্রতিষ্ঠান দুটি, যা ৪০টি ভিন্ন মুদ্রায় বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো সহজ ও নিরাপদ করে তুলবে এবং প্রাপকদের কাছে সরাসরি অর্থ পৌঁছে দেবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ এবং জেপি মরগানের এমডি ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ক্রিস্টিন ট্যান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ঢাকা ব্যাংকের ডিএমডি আখলাকুর রহমান এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান আবু জাহিদ আনসারী। অন্যদিকে জেপি মরগান পেমেন্টসের পক্ষে ছিলেন গ্লোবাল হেড অব এফআই ট্রেড সেলস অ্যাডেবায়ো ওসোলেকে, ট্রেড অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল এফআইডি জিং ঝাং এবং বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অফিসের প্রধান সাজ্জাদ আনাম। —বিজ্ঞপ্তি