বিশ্ববাজারে জ্বালানি সংকট

গাড়িতে ‘লাল ডিজেল’ ব্যবহারের অনুমতি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এতদিন সাধারণ গাড়িতে বা মহাসড়কে চলাচলের ট্রাকে লাল রঙের ডিজেল ব্যবহার করা আইনত নিষিদ্ধ ছিল এবং তা করলে জরিমানা বা শাস্তি হতো। ট্রাম্পের নতুন আদেশের মাধ্যমে সে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।

বিশ্ববাজারে বেড়ে চলেছে ডিজেলের দাম। ফলস্বরূপ যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতিতে তৈরি হয়েছে চরম উদ্বেগ। তাই পরিস্থিতির সামাল দিতে নতুন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ আদেশের ফলে যুক্তরাষ্ট্রে অপেক্ষাকৃত কম দামি ‘লাল রঙের’ ডিজেল ব্যবহারের আইনি বাধা তুলে নেয়া হলো। খবর সিএনএন।

যুক্তরাষ্ট্রে এতদিন সাধারণ গাড়িতে বা মহাসড়কে চলাচলের ট্রাকে লাল রঙের ডিজেল ব্যবহার করা আইনত নিষিদ্ধ ছিল এবং তা করলে জরিমানা বা শাস্তি হতো। ট্রাম্পের নতুন আদেশের মাধ্যমে সে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।

নেব্রাস্কা অঙ্গরাজ্যে আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে ট্রাম্প গতকাল নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন। স্থানীয়ভাবে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে রাজ্যটি বেশ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প জানান, নতুন আদেশের পর যেকোনো নাগরিক প্রয়োজনে করমুক্ত ‘রেড ডায়েড’ বা লাল ডিজেল ক্রয় ও ব্যবহার করতে পারবেন।

তিনি আরো জানান, এ সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও মুদি পণ্যের পরিবহন খরচ কমবে ও সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কিছুটা হালকা হবে।

মূলত লাল ডিজেল ও সাধারণ ডিজেলের মধ্যে গুণগত কোনো তফাত নেই। সাধারণ ডিজেলের ওপর নির্ধারিত সরকারি শুল্ক থাকে, অন্যদিকে লাল ডিজেলে কোনো কর থাকে না। কেবল কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর বা ভারী শিল্পকারখানার জন্য বরাদ্দ থাকা এ জ্বালানিকে আলাদাভাবে চিহ্নিত করতেই এতে লাল রং মেশানো হয়।

আরও