বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা ঘোষণা

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ‘ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল’ বা শিল্প কাঁচামালের মতো ‘সাপ্লায়ার্স ক্রেডিট’ বা ‘বায়ার্স ক্রেডিট’-এর আওতায় সর্বোচ্চ ২৭০ দিন মেয়াদে বাকিতে বা ঋণে এলপিজি আমদানি করতে পারবেন এ খাতের ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলপিজি মূলত বাল্ক আকারে আমদানি করা হয় ও পরবর্তী সময়ে সিলিন্ডারজাত করা হয়। এ প্রক্রিয়াকরণের ধাপগুলো বিবেচনায় নিয়ে এলপিজিকে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ২৯ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে শিল্প কাঁচামাল আমদানিতে ২৭০ দিনের ইউজান্স পিরিয়ড (বাকিতে মূল্য পরিশোধের সময়) সুবিধা দেয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি আমদানিকারকরাও একই সুবিধা পাবেন।

এছাড়া আমদানিকারকরা বিদেশী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ‘বায়ার্স ক্রেডিট’ নিতে পারবেন। পাশাপাশি স্থানীয় ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) থেকে বিল ডিসকাউন্টিং সুবিধা গ্রহণের সুযোগও থাকবে।

আরও