অক্টোবরে ভারতের ইস্পাত রফতানি বেড়েছে ১১%

ভারতের ইস্পাত রফতানি চলতি অর্থবছরে প্রথমবারের মতো বেড়েছে। গত মাসে দেশটির রফতানি আগের মাসের তুলনায় ১১ শতাংশ বেড়েছে।

ভারতের ইস্পাত রফতানি চলতি অর্থবছরে প্রথমবারের মতো বেড়েছে। গত মাসে দেশটির রফতানি আগের মাসের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। এ সময় ৪ লাখ ৪০ হাজার টন ইস্পাত রফতানি করেছে ভারত। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

সেপ্টেম্বরে রফতানির পরিমাণ ছিল চার লাখ টন। গত বছরের একই সময়ে কোনো ইস্পাত রফতানি করেনি দেশটি।

আমদানি কঠোর করার পর চলতি বছর প্রথমবারের মতো ভারতের ইস্পাত আমদানি কমে গেছে। দেশটির ইস্পাত মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ১১ লাখ টন ইস্পাত আমদানি করা হয়েছিল। গত মাসে তা ৪ শতাংশ কমে ৯ লাখ ৮০ হাজার টনে নেমে এসেছে।

দেশটির ইস্পাত আমদানির হার গত বছরের তুলনায় এখনো বেশি। এর আগের মাস পর্যন্ত আমদানি ৩৪ শতাংশ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় বাজার এখনো চাপে রয়েছে। তবে একই সময় রফতানিও প্রায় ৫১ শতাংশ বেড়েছে। গত বছর অক্টোবরে ২ লাখ ৭৩ হাজার টন ইস্পাত আমদানি হয়েছিল। অন্যদিকে রফতানি হয়েছিল ২ লাখ ৯০ হাজার টন। রফতানি বেশি হলেও রফতানিকারকদের মুনাফা এখনো সংকুচিতই রয়ে গেছে।

চলতি অর্থবছর অক্টোবর পর্যন্ত প্রথম সাত মাসে (এপ্রিল-অক্টোবর) ভারতের নিট ইস্পাত আমদানি ছিল ৫৭ লাখ ২০ হাজার টন। রফতানি ছিল ২৭ লাখ ৫০ হাজার টন। অর্থাৎ রফতানির তুলনায় ২৯ লাখ ৭০ হাজার টন বেশি ইস্পাত আমদানি হয়েছিল।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ভারত মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমদানি কঠোর করায় বিআইএস-বহির্ভূত পণ্যগুলোর আমদানি কমেছে। তাছাড়া চীনের প্রণোদনার কারণে ভারতে ইস্পাতের দাম কমে যাওয়ার হার কমেছে। তবে দেশে ইস্পাত উৎপাদনকারীদের মুনাফার হার এখনো কম।’

ভারতের সবচেয়ে বড় ইস্পাত নির্মাতা কোম্পানি জেএসডব্লিউ স্টিলের জয়েন্ট এমডি ও সিইও জয়ন্ত আচার্য বলেন, ‘সেপ্টেম্বরে ইস্পাতের দাম উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার পর বর্তমানে কিছুটা বেড়েছে। আমদানির কারণে খুচরা বাজারে প্রভাব পড়েছিল, রফতানি কম ছিল। খুচরা পর্যায়ে পুনরায় মজুদ শুরু হতে পারে। সাধারণত তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে চাহিদা বাড়ে। এ সময় দাম ঊর্ধ্বমুখী থাকবে বলে ধারণা করছি।’

আরও