বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি

একীভূত পাঁচ ব্যাংক থেকে টাকা উত্তোলন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

মার্জার তথা একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীরা শিগগিরই সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।

মার্জার তথা একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীরা শিগগিরই সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি। তাই এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আগামী ২৯ ডিসেম্বর সোমবার থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেয়া হবে। এ সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সময়সূচি ঘোষণা করা হয়নি। কাজেই গুজব বা অসত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই উত্তোলনের সুযোগ চালু করা হবে। সে পর্যন্ত এ-সংক্রান্ত যেকোনো অননুমোদিত খবর এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও