প্রথমবার ১ লাখ ১৮ হাজার ডলার অতিক্রম করেছে বিটকয়েনের মূল্য। গত শুক্রবার সকালে এ ক্রিপ্টোকারেন্সির মূল্য ১ লাখ ১৮ হাজার ৮৫৬ ডলার পর্যন্ত ওঠে। এরপর দুপুরে ১ লাখ ১৭ হাজার ৩০০ ডলারের কাছাকাছি নেমে আসে। কিন্তু তাও এক মাস আগের তুলনায় ৭ হাজার ৪০০ ডলার ও গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। গত বছর স্পট বিটকয়েন ইটিএফ চালুর পর থেকে ক্রিপ্টোয় বিনিয়োগ ব্যাপকভাবে বেড়েছে এবং সম্প্রতি রেকর্ড অর্থপ্রবাহ দেখা যাচ্ছে। এছাড়া দুর্বল ডলার এবং ট্রাম্প প্রশাসনের ডিজিটাল মুদ্রাবান্ধব মনোভাব বিটকয়েনের দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে। খবর ও ছবি এপি