তিন প্রান্তিকে বার্জার পেইন্টসের মুনাফা বেড়েছে ১১ শতাংশ

গত বছরের এপ্রিল-ডিসেম্বর সময়ে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বার্জারে পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবসা থেকে আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ।

গত বছরের এপ্রিল-ডিসেম্বর সময়ে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বার্জারে পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবসা থেকে আয় বেড়েছে প্রায় ৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ১১ শতাংশ বেড়েছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) বার্জার পেইন্টসের আয় হয়েছে ২ হাজার ৫২ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৯০৭ কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৭ দশমিক ৬০ শতাংশ।

গত বছরের এপ্রিল-ডিসেম্বর সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২৪৭ কোটি ২ লাখ ২৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৫৩ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৯ টাকা ৩৮ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১২ টাকা ৭৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বার্জার পেইন্টসের ইপিএস হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ লভ্যাংশের দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ টাকা ৬৮ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২২৭ টাকা ৩৯ পয়সায়।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত ২০১০-২০ হিসাব বছরে ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরে ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৭-১৮ হিসাব বছরে মোট ৩০০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ২০০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ স্টক লভ্যাংশ।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৯২ কোটি ৬৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০। এর মধ্যে ৯৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক শূন্য ৮, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও