আকরিক লোহার দাম বেড়েছে

চীনের কারখানাগুলো ইস্পাতের মজুদ বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের এ প্রত্যাশায় ধাতব পণ্যটি উৎপাদনের প্রধান কাঁচামাল আকরিক লোহার দাম গতকাল কিছুটা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের কারখানাগুলো ইস্পাতের মজুদ বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের এ প্রত্যাশায় ধাতব পণ্যটি উৎপাদনের প্রধান কাঁচামাল আকরিক লোহার দাম গতকাল কিছুটা বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পণ্যটির মূল্য বেড়ে দাঁড়িয়েছে টনপ্রতি ৭৫৮ ইউয়ানে (১০৭ ডলার ৬৩ সেন্ট), যা আগের দিনের তুলনায় দশমিক ৬৬ শতাংশ বেশি। সিঙ্গাপুর এক্সচেঞ্জে এ সময় জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম পৌঁছায় টনপ্রতি ১০১ ডলার ৯৫ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪১ শতাংশ বেশি।

চীনে সাধারণত চান্দ্র নববর্ষের ছুটির সময় পরিবহন ও লজিস্টিক কার্যক্রম ধীর হয়ে পড়ে। এ কারণে ছুটির আগে উৎপাদনের চাহিদা মেটাতে ইস্পাত প্রস্তুতকারক কোম্পানিগুলো আকরিক লোহার আগাম সরবরাহ চুক্তি করে রাখে।

তবে বাজারে এরই মধ্যে সরবরাহ বেড়ে যাওয়ার তথ্য আকরিক লোহার দামের ঊর্ধ্বগতিকে সীমিত করে তুলেছে। কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিলের তথ্য অনুযায়ী, ১৪ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে প্রধান সরবরাহকারীদের মোট সরবরাহ আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেড়ে ২ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে।

আরও