জাপানে কাগজের স্ট্র ব্যবহার বন্ধ করছে ম্যাকডোনাল্ড’স

জাপানজুড়ে প্রায় তিন হাজার আউটলেটে কাগজের স্ট্র ব্যবহার বন্ধ করতে যাচ্ছে ম্যাকডোনাল্ড’স।

জাপানজুড়ে প্রায় তিন হাজার আউটলেটে কাগজের স্ট্র ব্যবহার বন্ধ করতে যাচ্ছে ম্যাকডোনাল্ড’স। গ্রাহক অসন্তুষ্টির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ফাস্ট ফুড জায়ান্টটি। ১৯ নভেম্বর থেকে স্ট্রর বদলে বিশেষ ধরনের ঢাকনা চালু করছে তারা। ঢাকনাগুলো পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল থেকে তৈরি। এর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে পানীয় গ্রহণ সহজ হয় এবং বহনের সময় ছড়িয়ে না পড়ে। চলতি বছরের শুরুতে জাপানে কাগজের বদলে উদ্ভিদভিত্তিক বায়োপ্লাস্টিক স্ট্র চালু করে স্টারবাকস। ম্যাকডোনাল্ড’স জানিয়েছে, টেকআউট অর্ডারের জন্য ব্যবহৃত প্লাস্টিক ব্যাগেও পরিবর্তন আনছে। ব্যাগগুলো ৯৫ শতাংশ বায়োপ্লাস্টিক উপাদান দিয়ে তৈরি হবে। খবর জাপান টুডে

আরও