স্পট মার্কেটে তিন কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে ‌আজ স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো এনসিসি ব্যাংক পিএলসি, রেনেটা পিএলসি ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি রেকর্ড ডেটের আগে ‌আজ স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো এনসিসি ব্যাংক পিএলসি, রেনেটা পিএলসি ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিসি ব্যাংক: ব্যাংকটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামীকাল। এরপর আগামী বৃহস্পতিবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে।

আগামী ৭ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

তথ্য অনুসারে, এনসিসি ব্যাংক গঠনতন্ত্রের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধন করবে। এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ ৯১: পরিচালকদের সংখ্যা, অনুচ্ছেদ ৯৪(১) ও ৯৪ (২): পরিচালকদের যোগ্যতা এবং অনুচ্ছেদ ১০৮(১): চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে ব্যাংকটি। একই সঙ্গে বাংলদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অনুচ্ছেদগুলো সংশোধন করবে ব্যাংকটি।

রেনাটা পিএলসি: কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামীকাল। এরপর আগামী বৃহস্পতিবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

কোম্পানিটি অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ার ইস্যু করে ৩২৫ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারটির বৈশিষ্ট্য নন-কিউমুলেটিভ, নন-পার্টিসিপেটিভ ও রিডিমেবল বা পুরোপুরি রূপান্তরযোগ্য। এ শেয়ার ইস্যুর বিষয়ে শেযারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী বৃহস্পতিবার।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেনাটার সমন্বিত মোট বিক্রি হয়েছে ১ হাজার ১৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪৪ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০২ কোটি টাকা।

বিডি থাই অ্যালুমিনিয়াম: কোম্পানিটির স্পট মার্কেটে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত শেয়ার লেনদেন হবে। এরপর আগামী রোববার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।

৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আগামী রোববার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৬ পয়সায়।

আরও