ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর

আগামী ৪ আগস্ট হতে সকল ব্যক্তি করদাতাগণ ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে (www.etaxnbr.gov.bd) দাখিল করতে পারবেন।

৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৩ আগস্ট) এনবিআর কর্তৃক এক বিশেষ আদেশ জারির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিশেষ আদেশে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারাদেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আগামী ৪ আগস্ট হতে সকল ব্যক্তি করদাতাগণ ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে (www.etaxnbr.gov.bd) দাখিল করতে পারবেন।

তবে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

এছাড়াও, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য ব্যক্তি করদাতাগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রাধীন ব্যক্তি করদাতা, সারাদেশের সকল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কতিপয় বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ব্যাপক সাড়া দিয়ে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।

করদাতাগণ ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করবেন।

আরও