নর্থ বেঙ্গল চিনিকল

১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে চলতি ২০২৫-২৬ মৌসুমে ১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু হয়েছে।

নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলে চলতি ২০২৫-২৬ মৌসুমে ১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু হয়েছে। মিলের কেইন ক্যারিয়ারে গতকাল আখ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। পরে মিল চত্বরে আখচাষী সমাবেশে তিনি জানান, এবারো আখের মূল্য মণপ্রতি ১০ টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া মিলের সক্ষমতা বাড়াতে আধুনিকায়নের পরিকল্পনা নিচ্ছে সরকার। তবে মিলটি লাভজনক করতে অবৈধভাবে গুড় তৈরি বন্ধের পাশাপাশি মাঠে উৎপাদিত আখ মিলে সরবরাহের জন্য চাষীদের প্রতি অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নুরুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এবং নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বিগত ২০২৪-২৫ মৌসুমে নর্থ বেঙ্গল চিনিকলে ১ লাখ ৯৬ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ টন চিনি উৎপাদন করা হয়। চলতি মৌসুমে দুই লাখ টন আখ মাড়াই করে ১৩ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও