ক্লায়েন্ট অংশীদারত্ব জোরদারে বাংলাদেশ সফরে সিটির দুই শীর্ষ কর্মকর্তা

সফরকালে তারা বিভিন্ন করপোরেট ও প্রাতিষ্ঠানিক ক্লায়েন্ট, ব্যবসায়ী নেতা এবং আর্থিক খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।

ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন সিটির করপোরেট ব্যাংকিং বিভাগের এশিয়া সাউথের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত ঠাক্কার এবং সাউথ এশিয়া ক্লাস্টারের (ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা) করপোরেট ব্যাংকিংয়ের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক নীরজ কুমার।

সফরকালে তারা বিভিন্ন করপোরেট ও প্রাতিষ্ঠানিক ক্লায়েন্ট, ব্যবসায়ী নেতা এবং আর্থিক খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় বাংলাদেশের পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি, ক্লায়েন্টদের ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং সিটির বৈশ্বিক নেটওয়ার্ক ও ব্যাংকিং সক্ষমতার মাধ্যমে আন্তঃসীমান্ত যোগাযোগ আরো জোরদারের বিষয় গুরুত্ব পাবে।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের অংশ হিসেবে এ সফরকে দেখছে সিটি। বৈশ্বিক বাজারের ক্রমবর্ধমান জটিলতা মোকাবেলায় ক্লায়েন্টদের সহায়তা দিতে ব্যাংকিং, ট্রেজারি, বাণিজ্য ও অর্থায়নসহ বিভিন্ন সমাধান দেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর টেকসই প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করাকে নিজেদের কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে সিটি।

আরও