চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা ৪২ শতাংশ বেড়ে ১২১ দশমিক ৫ বিলিয়ন রিয়ালে (প্রায় ৩ হাজার ২৪০ কোটি ডলার) পৌঁছেছে।
সৌদি স্টক এক্সচেঞ্জে গতকাল জমা দেয়া এক বিবরণীতে এ তথ্য নিশ্চিত করে কোম্পানিটি। ওই প্রান্তিকে কোম্পানিটির আয়ও ১৯ শতাংশ বেড়ে ৪৫০ দশমিক ৭ বিলিয়ন রিয়ালে দাঁড়ায়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এ আয় অর্জন সম্ভব হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সৌদি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আমিন নাসের জানান, সমুদ্রপথে তেল সরবরাহে বড় বাধা এলেও বিক্রি তেমন কমেনি। খবর দ্য ন্যাশনাল