ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) স্পোর্টস ক্লাবের আয়োজনে আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন–১ চ্যাম্পিয়ন হয়েছে বাইনারি ব্লাস্টার্স। ফাইনালে তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়ার্সকে ২-১ গোলে হারায়।
সোমবার বিকালে রাজধানীর রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ও জাতীয় দলের কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ।
এ সময় আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. মনিরুল হাসান মাসুম, মডারেটর মুহাম্মদ আবু নাজিম, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট ইয়াসিন আহমেদ সুমনসহ বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএসইউ স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।
উপাচার্য বলেন, পড়াশোনা আর খেলাধুলা দুটো নিয়েই তোমাদের ভবিষ্যত, আমি নিশ্চিত যে তোমরা আরো ভালো করবে।
কায়সার হামিদ বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে। ভবিষ্যতের পেশাগত জীবনে তাদের সাফল্যের পথকে সুদৃঢ় করবে।
আইএসইউ ফুটবল ফেস্টের এবারের আসরে বিভিন্ন বিভাগের ৯টি দল অংশ নেয়।
- বিজ্ঞপ্তি