কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়ে সিএসইর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) উদ্যোগে ‘‌বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়ে আলোচনা’ শীর্ষক এক মতবিনিময় সভা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়।

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) উদ্যোগে ‘‌বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়ে আলোচনা’ শীর্ষক এক মতবিনিময় সভা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও সিএসইর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সিএসইর সাবেক প্রেসিডেন্ট এমকেএম মহিউদ্দিন। মতবিনিময় সভায় সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম জুলফিকার হোসেন, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার (জিএম) মো. মেজবাহ উদ্দিন, মো. মর্তুজা আলম, এজিএম ফয়সাল হুদাসহ সিএসইর সব ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় দেশের প্রথম সারির ব্যাংকের এমডি ও চেয়ারম্যানরা অংশ নেন। —বিজ্ঞপ্তি

আরও