গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পিআরআইয়ের বনানী কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ‘মাসিক সমষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান জাইদি সাত্তার। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অর্থনীতিবিদরা বক্তব্য দেন।
সেমিনারে দেশের রফতানি খাতের নাজুক পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ হাতেম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কখনো টানা সাত মাস রফতানি নেতিবাচক ছিল না। কখনো হয়তো দুই-তিন মাসে এমনটা হয়েছে। আর আগামী জুন পর্যন্ত রফতানি প্রবৃদ্ধির এ নেতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমাদের ধারণা। কিন্তু এর পরবর্তী সময়েও যে এটা ইতিবাচক হবে, তার কোনো পূর্বাভাস নেই।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক শুল্ক চুক্তিকে অনৈতিক আখ্যা দিয়ে বিকেএমইএ সভাপতি বলেন, ‘চুক্তিতে বলা আছে যুক্তরাষ্ট্র কোথাও নিষেধাজ্ঞা দিলে সেটাকে আমাদের মানতে হবে। এখন তারা আর ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে অত্যাচার চালাচ্ছে। আবার তারা যে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে এসেছেন, সেটা কি আমাদের মানতে হবে? এটা অনৈতিক।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাতিল হওয়ায় ১৫ শতাংশ শুল্ক এখন সবার ওপর সমান। তাহলে এখানে আমাদের বাড়তি সুবিধা কী? হ্যাঁ, শুধু দেশটি থেকে সুতা আমদানি করলে সুবিধা রয়েছে। কিন্তু এর জন্য আমরা রাষ্ট্রের অন্যান্য বড় সমস্যা মানব কেন? তাই বর্তমান সরকারের উচিত চুক্তি পর্যালোচনা করা।’
সেমিনারে পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, ‘যুক্তরাষ্ট্রের সুতা আমদানি করে পোশাক উৎপাদন করে সে দেশে রফতানি করলে যে শুল্ক-সুবিধা পাওয়া যাবে, তা ইতিবাচক।’