যমুনা অয়েলের দর কমেছে ৯ শতাংশ

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১৬৮ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৮৪ টাকা ৭০ পয়সা।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১৬৮ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৮৪ টাকা ৭০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যমুনা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮৯ টাকা ৩০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে যমুনা অয়েলের ইপিএস হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে যমুনা অয়েলের ইপিএস হয়েছে ৪০ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৮ টাকা ৬১ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে যমুনা অয়েলের ইপিএস হয়েছে ৩০ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৫ টাকা ৪৯ পয়সায়।

আরও