ব্রাজিলে সয়াবিন উৎপাদন হ্রাসের পূর্বাভাস

ব্রাজিলে জমি থেকে চলতি মৌসুমের সয়াবিন সংগ্রহ প্রায় শেষের পথে।

ব্রাজিলে জমি থেকে চলতি মৌসুমের সয়াবিন সংগ্রহ প্রায় শেষের পথে। তবে এ সময় ভোজ্যতেলবীজটির উৎপাদন নিয়ে পূর্বাভাস আবার সংশোধন করেছে কনসালট্যান্সি প্রতিষ্ঠান অ্যাগরুরাল। প্রতিষ্ঠানটি জানায়, ২০২৪-২৫ মৌসুমে আগে দেয়া পূর্বাভাসের তুলনায় সয়াবিন উৎপাদন ২৩ লাখ টন কমে মোট উৎপাদন ১৬ কোটি ৫৯ লাখ টনে পৌঁছতে পারে। খবর বিজনেস রেকর্ডার।

অ্যাগরুরাল জানায়, রিও গ্রান্ডে দো সুল রাজ্যের মতো দক্ষিণ ব্রাজিলের অঞ্চলগুলোয় চলমান খরার কারণে দেশের মোট সয়াবিন উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী সয়াবিনের শীর্ষ উৎপাদনকারী ও রফতানিকারক দেশের জন্য এটি একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।

বর্তমানে রিও গ্রান্ডে দো সুলে সয়াবিন উৎপাদন ১ কোটি ৫০ লাখ টনে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ফেব্রুয়ারির পূর্বাভাসের তুলনায় ৩০ লাখ টন কম। তবে অ্যাগরুরালের অ্যানালিস্ট আলাইডে জিমার বলেন, ‘পূর্বাভাসে কিছুটা সংশোধন এলেও ব্রাজিল এবারো সয়াবিন উৎপাদনে রেকর্ড ধরে রাখতে পারবে। কারণ দেশের শীর্ষ শস্য উৎপাদনকারী রাজ্য মাতো গ্রোসোতে অনুকূল আবহাওয়া বজায় থাকায় উৎপাদন ভালো হয়েছে।’

আরও