ব্লক মার্কেটে ১১৬ কোটি টাকার লেনদেন

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১১৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ১১৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, এসিআই লিমিটেড, রেনাটা পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও প্রাইম ব্যাংক পিএলসি।

এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭৬ টাকা ৭০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ সানলাইফ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৭৫ টাকা ৪০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৬ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ১১১ টাকা ৪০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে এসিআইয়ের ৮ কোটি ১৫ লাখ ৭০ হাজার, রেনাটার ৫ কোটি ৬৮ লাখ ৮০ হাজার, পিপলস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৬৭ লাখ ৪০ হাজার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, বীকন ফার্মার ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ও প্রাইম ব্যাংকের ২ কোটি ৫০ লাখ ৬০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও