২০২৪ সাল

যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জ্বালানি উৎপাদন

গত বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জ্বালানি উৎপাদন হয়েছে বলে জানিয়েছে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)।

গত বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ জ্বালানি উৎপাদন হয়েছে বলে জানিয়েছে দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১০৩ কোয়াড্রিলিয়ন (১ ট্রিলিয়নের সহস্রগুণ) ব্রিটিশ থার্মাল ইউনিট জ্বালানি উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ শতাংশ বেশি। খবর দ্য ন্যাশনাল নিউজ।

২০১১ সাল থেকে প্রাকৃতিক গ্যাস যুক্তরাষ্ট্রের প্রধান জ্বালানি উৎপাদনের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২০২৪ সালেও এর ব্যতিক্রম হয়নি। ইআইএ জানিয়েছে, গত বছর দেশটিতে মোট জ্বালানি উৎপাদনের ৩৮ শতাংশ ছিল প্রাকৃতিক গ্যাস।

এছাড়া বিশ্বের শীর্ষ অর্থনীতিতে জ্বালানি উৎপাদনের ২৭ শতাংশ ছিল অপরিশোধিত জ্বালানি তেল। ২০২৪ সালে জ্বালানি তেলের দৈনিক উৎপাদন গড়ে ১ কোটি ৩২ লাখ ব্যারেলে পৌঁছে, যা আগের বছরের তুলনায় ২ শতাংশ বেশি। উৎপাদন বৃদ্ধির প্রায় পুরোটা এসেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পারমিয়ান অঞ্চল থেকে। এ অঞ্চলে দৈনিক জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন ৩ লাখ ৭০ হাজার ব্যারেল বেড়ে ৬৩ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল উত্তোলনকারী। একই বছর সৌদি আরব দৈনিক ৯০ লাখ ব্যারেল ও রাশিয়া ৯২ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করেছে। ওপেক প্লাস সদস্যদের মধ্যে রাশিয়া ছিল শীর্ষে। এছাড়া ইরাক ৪৪ লাখ, সংযুক্ত আরব আমিরাত ২৯ লাখ ও কুয়েত ২৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে।

নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেও এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২৫ শতাংশ ও বায়ুবিদ্যুৎ ১৮ শতাংশ। অন্যদিকে ১৯৬৪ সালের পর কয়লা উৎপাদন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে।

ইআইএর দেয়া পূর্বাভাস অনুযায়ী, মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন আগামী বছর পর্যন্ত প্রতিদিন ১৯ লাখ ব্যারেলে স্থির থাকবে।

আরও