এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের ক্রেডিট কার্ডধারী গ্রাহক ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের বিশেষ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা বোগো অফার পাবেন। পাশাপাশি রেস্তোরাঁর খাবার, অ্যাকোয়া লাউঞ্জ, ফিটনেস সুবিধা এবং ব্যাঙ্কুয়েট ভেন্যু সেবায় ১৫ শতাংশ ছাড় উপভোগ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ। অন্যদিকে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষে ছিলেন ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম এবং ক্রেডিট ম্যানেজার মো. মেহেদী হাসান।