অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৫০ শতাংশ : বিবিএস

জিডিপি প্রবৃদ্ধি পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫৮ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে এ হার বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৪৪ শতাংশ, তৃতীয় প্রান্তিকে ৫ দশমিক ৩৩ শতাংশ এবং সর্বশেষ প্রান্তিকে এ হার ছিল ২ দশমিক ৪৭ শতাংশ।

গেল অর্থবছরের (২০২৪-২৫) শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) জিডিপি প্রবৃদ্ধি কমে এলেও চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম প্রান্তিকে আবারও বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৫০ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের জিডিপির চিত্র প্রকাশ করেছে।

জিডিপি প্রবৃদ্ধি পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৫৮ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে এ হার বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৪৪ শতাংশ, তৃতীয় প্রান্তিকে ৫ দশমিক ৩৩ শতাংশ এবং সর্বশেষ প্রান্তিকে এ হার ছিল ২ দশমিক ৪৭ শতাংশ। গেল অর্থবছরের শেষ প্রান্তিকে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধির হার চলতি অর্থবছরে এসে প্রায় দ্বিগুণ হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে এসে তিনটি বৃহৎ খাতের (কৃষি, শিল্প ও সেবা) প্রবৃদ্ধি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। কৃষি খাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ২ দশমিক ৩০ শতাংশ হয়েছে। গেল অর্থবছরের একই সময়ে এ হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। শিল্প খাতে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশে, এক বছর আগে যা ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ।

আর সেবা খাতে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২ দশমিক ৯৬ শতাংশ।

আরও