মতবিনিময় সভা

টেক্সটাইল খাতকে বাঁচাতে ৭২ ঘণ্টার মধ্যে সরকারের সিদ্ধান্ত চেয়েছেন বিটিএমএ সভাপতি

ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে ৩০ সেন্ট মূল্য হ্রাসে। ফলে ক্রমশই দেশীয় কারখানাগুলো রুগ্ন হয়ে পড়ছে। সেইসঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকটসহ বিভিন্ন কারণে দেশের ৫০টি টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিটিএমএ সভাপতি আরো জানান, এ কারখানাগুলোয় বিনিয়োগের পরিমাণ ৫০০ থেকে ৭০০ কোটি টাকার কম নয়। মিলগুলো বন্ধ হওয়ায় দুই লাখ কর্মসংস্থান হারিয়ে গেছে। এ খাতকে বাঁচাতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারের সিদ্ধান্ত চেয়েছেন তিনি।

বিটিএমএ সভাপতি বলেন, বন্ধ হওয়া কারখানাগুলো আমরা পুনরায় চালু করব, এটাও খুব কঠিন। গত ১৫ থেকে ২০ মাসে সরকারের কোনো উদ্যোগ দেখতে পাইনি। বরং এ সময়ে ভারত থেকে সুতা আমদানি বেড়েছে ১৩৭ শতাংশ। এটা অত্যন্ত দুঃখজনক।

আরও