ইউরোমানি ট্রেড ফাইন্যান্স জরিপ

সেরা বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল এইচএসবিসি

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশে ৭২ বার এবং বিশ্বব্যাপী অষ্টমবারের মতো ইউরোমানির শ্রেষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশে ৭২ বার এবং বিশ্বব্যাপী অষ্টমবারের মতো ইউরোমানির শ্রেষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্যিক অর্থায়ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া পণ্য, প্রযুক্তি ও গ্রাহকসেবায় এইচএসবিসি বাংলাদেশে মার্কেট লিডার হিসেবে স্থান করে নিয়েছে।

বিশ্বজুড়ে ব্যাংকগুলোর আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নের সক্ষমতার ওপর ভিত্তি করে দেয়া র‌্যাংকিং ইউরোমানি ট্রেড ফাইন্যান্স জরিপে দেয়া হয়, যেখানে শতাধিক দেশের হাজারো গ্রাহকের মতামত প্রতিফলিত হয়। এ বছর বিশ্বব্যাপী ১৩ হাজারের বেশি কোম্পানি এ জরিপে অংশগ্রহণ করেছে। এইচএসবিসি আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নে দক্ষতা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের আর্থিক উন্নয়ন এবং তাদের বৈশ্বিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করায় বিশ্বস্ত অংশীদার হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এইচএসবিসির গ্লোবাল ট্রেড সলিউশনস প্রধান বিবেক রামাচন্দ্রন এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের ব্যাংকের ডিএনএতে রয়েছে বাণিজ্য। আমরা এমন কিছু প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম, যারা বাণিজ্যকে একটি পূর্ণাঙ্গ সংগঠন হিসেবে শেষ থেকে শুরু পর্যন্ত পরিচালনা করে।’

এ অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘গ্রাহকদের দ্বারা বাংলাদেশের ১ নম্বর বাণিজ্যিক অর্থায়ন ব্যাংক হিসেবে স্বীকৃতিপ্রাপ্তি বিশাল সম্মানের বিষয়। ব্যবসা বৃদ্ধিতে ও বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রসারে এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল ট্রেড সলিউশনসের প্রধান আহমদ রাবিউল হাসান বলেন, ‘গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা এইচএসবিসিকে ২০১৮ সাল থেকে বাংলাদেশের সেরা বাণিজ্যিক অর্থায়ন ব্যাংক হিসেবে ভোট দিয়েছেন। গ্রাহকসেবা, পণ্য ও প্রযুক্তিতে ১ নম্বর হিসেবে নির্বাচিত করেছেন। এ গ্রাহকরাই আমাদের নিরন্তর উদ্ভাবন ও সর্বোত্তম সেবা প্রদানে অনুপ্রাণিত করে।’ —বিজ্ঞপ্তি

আরও