গতকাল ডলারের দর এ বছরের সর্বোচ্চ উচ্চতার কাছাকাছি অবস্থান করেছে। অপরিশোধিত তেলের চড়া দামের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর নীতি গ্রহণ করতে পারে, এমন আশঙ্কায় ডলারের এ উত্থান। পরপর তিনদিন ধরে ইউরো, ইয়েন, স্টার্লিং ও কিউই মুদ্রার বিপরীতে ডলারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, আমদানীকৃত জ্বালানির ওপর কোন দেশ কতটা নির্ভরশীল, তার ওপর ভিত্তি করে বর্তমান মুদ্রাবাজার ওঠানামা করছে। ইউরোপ জ্বালানি সংকটে পড়ার ঝুঁকিতে থাকলেও যুক্তরাষ্ট্র এক্ষেত্রে স্বনির্ভর, যা ডলারকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। খবর রয়টার্স