সম্প্রতি কালারস মাল্টিমিডিয়া কর্তৃক রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন। কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীরা উপস্থিত ছিলেন।