ইসলামী ব্যাংকের ডিএমডি পদে মো. ইদ্রিস ও জাকির হোসাইনের পদোন্নতি

মো. ইদ্রিস বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইন। এর আগে তারা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

মো. ইদ্রিস বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই ইনভেস্টমেন্ট উইং প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯২ সালে প্রবেশনারি অফিসার হিসেবে এখানে যোগদান করেন।

ইদ্রিস ইসলামী ব্যাংকের রিটেইল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, রংপুর, ময়মনসিংহ ঢাকা সাউথ জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মো. জাকির হোসাইন ব্যাংকের লোকাল অফিস করপোরেট শাখার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ১৯৯৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে এ ব্যাংকে যোগদান করেন।

জাকির হোসাইন ইসলামী ব্যাংকের স্পেশাল ইনভেস্টমেন্ট ডিভিশন এবং সিলেট জোনসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

আরও