এশিয়ায় কফির বাজারে মন্দা ভাব

বৈশ্বিক কৃষিপণ্যের বাজারে নতুন অস্থিরতা দেখা দেয়ায় এশিয়ায় কফির কেনাবেচা স্থবির হয়ে পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনামে চলতি মৌসুমের শেষ সময়ে এসে বাজারে তীব্র মন্দা দেখা দিয়েছে। দেশটির প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা প্রতি কেজি কফি প্রায় ৩ ডলার ৬৬ থেকে ৩ ডলার ৬৯ সেন্টে (৯০ হাজার ৪০০ থেকে ৯৭ হাজার ডং) বিক্রি করছেন। আগের সপ্তাহেও দাম ৯৭ হাজার ২০০ থেকে ৯৮ হাজার ডং ছিল। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মৌসুমের শেষ দিকে বাজারে কফির সরবরাহ যেমন কমেছে, তেমনি আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদাও বেশ কম। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সেপ্টেম্বর মেয়াদের রোবাস্তা কফির দাম ১ শতাংশ কমে প্রতি টন ৩ হাজার ৭৯৬ ডলারে নেমেছে।

বিপরীত চিত্র দেখা গেছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে কফি সরবরাহ কমে যাওয়া এবং আগামী মৌসুমে ফলন কমার আশঙ্কায় প্রিমিয়াম বা সংযোজিত মূল্য হঠাৎ বেড়ে গেছে। এ সপ্তাহে সুমাত্রা রোবাস্তা কফির প্রিমিয়াম প্রতি টনে ১৬০ ডলারে উঠে এসেছে, যা আগের সপ্তাহেও ছিল মাত্র ৮০ ডলার।

আরও