টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে জাপানি রাবারের মূল্য

ফিউচার মার্কেটে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে জাপানি রাবারের দাম।

ফিউচার মার্কেটে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে জাপানি রাবারের দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, থাইল্যান্ডের প্রধান উৎপাদনকারী অঞ্চলে প্রতিকূল আবহাওয়া সরবরাহে প্রভাব ফেলতে পারে। সরবরাহ বিঘ্নের আশঙ্কায় পণ্যটির দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার।

ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) জুনে সরবরাহ চুক্তিতে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে প্রাকৃতিক রাবারের দাম কেজিপ্রতি ২ দশমিক ১ ইয়েন বা দশমিক ৬২ শতাংশ কেড়েছে। এ সময় প্রতি কেজির মূল্য পৌঁছেছে ৩৪০ দশমিক ৯ ইয়েনে (২ ডলার ১৮ সেন্ট)। এছাড়া গত সপ্তাহজুড়ে জাপানি রাবারের মূল্যবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৭৭ শতাংশ।

সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) মে মাসে সরবরাহ চুক্তিতে গত শুক্রবার প্রাকৃতিক রাবারের দাম টনে ১১০ ইউয়ান বা দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১৫ হাজার ৭৮০ ইউয়ানে (২ হাজার ২৫১ ডলার ৯৭ সেন্ট)। এছাড়া এ সময় এসএইচএফইতে ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে বুটাডিন রাবারের দাম টনে ৩০৫ ইউয়ান বা ২ দশমিক ৬৯ শতাংশ বেড়ে টনপ্রতি ১১ হাজার ৬৩৫ ইউয়ান হয়েছে। চীনের আর্থিক তথ্য প্রদানকারী প্লাটফর্ম জিনটোউ জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডে বন্যা ও থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘাতের কারণে প্রাকৃতিক রাবারের দাম বাড়ছে।

থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা জানিয়েছিল, ২৬-২৮ ডিসেম্বর পর্যন্ত দেশে বৃষ্টি বাড়তে পারে। এতে দেশটির দক্ষিণাঞ্চলে বন্যা ও জলাভূমি তৈরি করতে পারে। এ অঞ্চলেই সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার উৎপাদন হয়।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে (এসআইসিওএম) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে কেজিপ্রতি রাবার ১৮১ ডলার ৭০ সেন্টে বেচাকেনা হয়েছে। এটি আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।

আরও