২০২২ সালের মাঝামাঝির পর গত মাসে প্রথমবারের মতো সম্প্রসারণ হয়েছে ইউরোজোনের কারখানা খাত। এর কারণ হিসেবে স্থানীয় চাহিদা বৃদ্ধিকে সামনে আনছেন বিশেষজ্ঞরা, যা অঞ্চলটির ওপর আরোপিত মার্কিন শুল্কের প্রভাবকে সামাল দিয়েছে। আগস্টে ইউরোজোনে প্রবৃদ্ধির শীর্ষে ছিল গ্রিস ও স্পেনের কারখানা খাত। তবে ইউরোজোনের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির শিল্পোৎপাদন সংকুচিত হয়েছে। জুলাইয়ের ৪৯ দশমিক ৮-এর তুলনায় আগস্টে এইচসিওবি ইউরোজোন ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৭-এ, যা তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। খবর ও ছবি রয়টার্স