গমে প্রায় এক-তৃতীয়াংশ শুল্ক বাড়িয়েছে রাশিয়া

বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া। দেশটি গম রফতানি শুল্ক প্রায় ৩২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া। দেশটি গম রফতানি শুল্ক প্রায় ৩২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতি ও শীতকালীন ফসলের উৎপাদন কম হওয়ায় সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবেলায় এমন পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। খবর রয়টার্স, হেলেনিক শিপিং নিউজ।

রাশিয়ায় মধ্য আগস্ট থেকে রফতানি শুল্ক ধীরে ধীরে বেড়ে টনে ২৫৭ রুবল (২ ডলার ৬০ সেন্ট) থেকে ৪ হাজার ৮৭১ দশমিক ৫ রুবলে পৌঁছেছে। তবে শুল্ক বাড়ানোর পরও সাম্প্রতিক মাসগুলোয় রেকর্ড রফতানি বজায় রেখেছে রাশিয়া।

এদিকে রাশিয়ার আবহাওয়া পূর্বাভাস সংস্থা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, শীতকালীন গমের ফসল ৩৭ শতাংশের বেশি খারাপ অবস্থায় রয়েছে। বেশির ভাগ ফসল মাটিতে পর্যাপ্ত আর্দ্রতার অভাবে অঙ্কুরিত হয়নি। গত বছর দেশটিতে মাত্র ৪ শতাংশ ফসলহানি ঘটেছিল।

তবে রাশিয়ার কৃষি খাতের শীর্ষ কর্মকর্তা উপপ্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ বলেন, ‘‌আগামী বছরের ফলন নিয়ে পূর্বাভাস দেয়া কঠিন। প্রধান কনসালট্যান্সি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত তাদের পূর্বাভাস সংশোধন করেনি।’

কনসালট্যান্সি প্রতিষ্ঠান সোভেকনের আন্দ্রেই সিজভ বলেন, ‘‌আবহাওয়া সংস্থার দেয়া তথ্য ২০ নভেম্বরের কাছাকাছি সময়ের। ফসলের অবস্থা এরই মধ্যে উন্নত হতে পারে। আগামী বছর রাশিয়ায় ৮ কোটি ১৬ লাখ টন গম উৎপাদন হতে পারে।’

আইকেএআর কনসালট্যান্সির দিমিত্রি রাইলকো বলেন, ‘‌আমরা এ পরিস্থিতিকে খারাপ হিসেবে দেখছি না। বরং এটি অনিশ্চিত। ২০২৫ সালে রাশিয়ায় ৭ কোটি ৯০ লাখ থেকে ৮ কোটি ৯০ লাখ টন গম উৎপাদন হতে পারে।’

আরও