জুনে রেকর্ডের পর জুলাইয়ে কমল দুবাইয়ের মূল্যস্ফীতি

দুবাইয়ের মূল্যস্ফীতি জুনে রেকর্ড বৃদ্ধির পর গত মাসে কিছুটা কমেছে। সংযুক্ত আরব আমিরাতের শহরটিতে জুলাইয়ে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৩ শতাংশে, যা জুনে ছিল চলতি বছরের সর্বোচ্চ ৫ দশমিক ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, পরিবহন ও আমদানীকৃত খাদ্যের দাম বাড়ায় জুনে চাপ তৈরি হয়। তবে প্রধান ব্যাংক এমিরেটস এনবিডি আশা করছে, বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) এ নিম্নমুখী ধারা বজায় থাকবে।

জুলাইয়ে পরিবহন খাতে সর্বোচ্চ ১১ দশমিক ৯ শতাংশ মূল্যবৃদ্ধি নথিভুক্ত হয়েছে। উড়োজাহাজ ভাড়া ৪১ দশমিক ৪ শতাংশ ও ব্যক্তিগত জ্বালানির দাম ২৪ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। দুবাইয়ের মূল্যস্ফীতি নির্ণায়ক সূচকের ৯ শতাংশই নির্ভর করে পরিবহন খাতের ওপর।

খবর দ্য ন্যাশনাল

আরও