নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাইক্রোচিপসহ ল্যাপটপ, গেমিং কনসোল ও ডেটা সেন্টারের মতো পণ্যও শুল্কের আওতায় আসতে পারে। মার্কিন বার্তা সংস্থা পলিটিকোর এক প্রতিবেদনে আটটি সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়েছে, বিদেশী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে বিনিয়োগ করলে তাদের শুল্ক ছাড় দেয়ার পক্ষে মত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তবে এখনই এ শুল্ক কার্যকর হচ্ছে না। ওয়াশিংটন ধাপে ধাপে এটি চালুর পরিকল্পনা করছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, নিজস্ব উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ পদক্ষেপ নিয়েছে। আগামী কয়েক সপ্তাহ বা মাসে প্রস্তাবটিতে বড় পরিবর্তন আসতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো তথ্য নিশ্চিত হয়ে বলা যাবে না। খবর রয়টার্স