পূবালী ব্যাংক পিএলসির এডিসি ও কার্ড বিভাগের তৃতীয় ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। পূবালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, সভায় ব্যাংকের ব্যবসা বৃদ্ধির কৌশল ও তৃতীয় ত্রৈমাসিকের কর্মক্ষমতা বিশ্লেষণ করা এবং এডিসি ও কার্ড ব্যবসা সম্প্রসারণের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
পূবালী ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলমের সভাপতিত্বে সভায় হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের অঞ্চলপ্রধান, শাখাপ্রধান এবং সংশ্লিষ্ট এডিসি ও কার্ড বিজনেস কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।