নরসিংদীতে শিল্প উপদেষ্টা

বাপেক্সকে সাড়ে ১৫ বছর বসিয়ে রাখা হয়েছিল

বিগত সাড়ে ১৫ বছরে দেশের কোথাও গ্যাসকূপ খনন করা হয়নি। এ সময় বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বসিয়ে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বিগত সাড়ে ১৫ বছরে দেশের কোথাও গ্যাসকূপ খনন করা হয়নি। এ সময় বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বসিয়ে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। নরসিংদীতে গতকাল ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‌দেশে বর্তমানে গ্যাস সংকট রয়েছে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, ‘‌গ্যাস সংকটে কখনো এই কারখানা, কখনো সেই কারখানা এভাবেই সার উৎপাদনের চেষ্টা চলেছে। সারের সংকট কাটাতে আমরা চেষ্টা করছি। যদি নিরবচ্ছিন্নভাবে গ্যাস পাওয়া যেত, তাহলে সব কারখানা চালু রাখা যেত। সার আমদানি করতে হতো না।’

গত সাড়ে ১৫ বছরে দেশের প্রতিটি খাতে দুর্নীতি হয়েছে উল্লেখ করে, সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলেও জানান শিল্প উপদেষ্টা। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও