এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৪৯৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংক পিএলসির সবচেয়ে বেশি ৩৩৫ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৩ টাকা ১০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্স পিএলসির ৫০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৪ টাকা ১০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ৩১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৩৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২৫ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৮ টাকা ৩০ পয়সায়।
গত সপ্তাহে ব্লক মার্কেটে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ১৩ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৩ টাকা ৬০ পয়সায়। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৬৫ টাকা ৬০ পয়সায়। ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৮ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৮০ পয়সায়।
এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডস লিমিটেডের ৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৬৫ টাকা ১০ পয়সায়। তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৭৭ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির ৫ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪১ টাকা ৩০ পয়সায়।