এল নতুন এমএফএস সেবা ‘লেনদেন’

প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের নতুন এ প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের এমএফএস সুবিধা থাকছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে নতুন সেবা ‘লেনদেন’ চালু হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড এ প্ল্যাটফর্মটি চালু করেছে।

সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘লেনদেন’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, লেনদেনের ব্যবস্থাপনা পরিচালক জিএম মুস্তাক আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের নতুন এ প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের এমএফএস সুবিধা থাকছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

ডিজিটাল ফিন্যান্সের নতুন এ অভিজ্ঞতায় যুক্ত হতে ভিজিট করুন: www.lendenmfs.com

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও