ইউআইইউতে টেকসই ইন্ডাস্ট্রি–একাডেমিয়া অংশীদারত্ব নিয়ে গোলটেবিল আলোচনা

আলোচকরা বলেন, জাতীয় উন্নয়নকে টেকসই করতে হলে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে কার্যকর ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব অপরিহার্য

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ট্রান্সফর্মিং ফিউচার: সাসটেইনেবল ইন্ডাস্ট্রি–একাডেমিয়া পার্টনারশিপ’ শীর্ষক চার পর্বের গোলটেবিল আলোচনা সিরিজের প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা। আলোচনায় ইউআইইউ আইএআর’র এক্সিউটিভ ডিরেক্টর প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’র ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক, আইকিউএসি’র পরিচালক ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল আলম, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সারওয়ার মোরশেদ উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউল্যাব স্কুল অফ সোশ্যাল সায়েন্সের সিনিয়র লেকচারার সৈয়দা মেহজাবিন, টয়োটা তুশহো করপোরেশনের সার্কুলার ইকোনোমি ও গ্রীন ইফাস্ট্র্যাকচারের ইনচার্জ রাইহান সাফি, কোকাকোলা’র এইচআর বিভাগের প্রধান ইয়াসিন সোহাগ, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের লিড সালমান খায়ের, আবুল খায়ের গ্রুপের এইচআর বিভাগের বিভাগীয় প্রধান তানজিয়া সাবরিন, প্রাইম ব্যাংক পিএলসি-এর এসভিপি ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং-এর প্রধান এম এম মাহবুব হাসান, ওয়ালটনের বিজনেস প্রধান মো. তৌহিদুর রহমান রাদ, ইউনাইটেড ফাইন্যান্সের এইচআর ম্যানেজার নাজমুস সাকিব, আইগ্যাসের বিক্রয় প্রধান শওকত ওসমানসহ দেশের ব্যাংক, শিল্প ও করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তারা।

আলোচকরা বলেন, জাতীয় উন্নয়নকে টেকসই করতে হলে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে কার্যকর ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব অপরিহার্য। আলোচনায় বাজারের চাহিদা অনুযায়ী সিলেবাস হালনাগাদ, সফট স্কিল উন্নয়নে ক্রেডিটবিহীন কোর্স সংযোজন ও প্রতীকী চুক্তির বাইরে বাস্তবভিত্তিক সমঝোতা স্মারক গঠনের ওপর জোর দেয়া হয়।

-বিজ্ঞপ্তি

আরও