খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) কৃষিপণ্যের বৈশ্বিক সরবরাহ এবং চাহিদাসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের আগে বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা নিজেদের অবস্থান এবং কৌশল পুনর্নির্ধারণ করায় বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।
সিবিওটিতে গতকাল প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভুট্টার চুক্তি মূল্য দশমিক ১ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৪ ডলার ৫২ সেন্টে দাঁড়িয়েছে। এ সময় সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ বেড়ে পৌঁছেছে বুশেলপ্রতি ১১ ডলার ৮২ সেন্টে।
অন্যদিকে গতকাল গমের দাম বুশেলপ্রতি ৬ ডলার ১৯ সেন্টে স্থিতিশীল ছিল। এছাড়া গত সপ্তাহে ভুট্টার দাম ২ দশমিক ৪, গমের দাম ৩ দশমিক ৩ ও সয়াবিনের দাম ৩ শতাংশ বেড়েছে।
ব্যবসায়ীরা ধারণা করছেন, ২ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্র ৫০ হাজার থেকে পাঁচ লাখ টন আগের মৌসুমের (ওল্ড-ক্রপ) সয়াবিন এবং ১ লাখ ৫০ হাজার থেকে পাঁচ লাখ টন নতুন মৌসুমের (নিউ-ক্রপ) সয়াবিন নিট বিক্রি করেছে। শস্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রত্যাশা, মার্কিন সরকার এ সময় আড়াই লাখ থেকে ছয় লাখ টন গম, ১১ লাখ টন পর্যন্ত আগের ও নতুন মৌসুমের ভুট্টা এবং নয় লাখ টন পর্যন্ত নতুন মৌসুমের ভুট্টার নিট বিক্রির তথ্য প্রকাশ করবে ইউএসডিএ।