চীনের দাফু গ্রুপের পানির পাম্প ও মোটর নিয়ে এসেছে এন পলিমার

বাংলাদেশের বাজারে চীনের বিখ্যাত দাফু গ্রুপের বিভিন্ন ধরনের পানির পাম্প ও মোটর নিয়ে আসছে এনপলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনপলিমার কনস্ট্রাকশন লিমিটেড।

বাংলাদেশের বাজারে চীনের বিখ্যাত দাফু গ্রুপের বিভিন্ন ধরনের পানির পাম্প ও মোটর নিয়ে আসছে এনপলি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এনপলিমার কনস্ট্রাকশন লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনপলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দাফু গ্রুপের পরিচালক টিম। আরো বক্তব্য দেন দাফু গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি এসআরএস করপোরেশনের কর্ণধার প্রতাপ সমাদ্দার। এ সময় উপস্থিত ছিলেন এনপলি গ্রুপের সিওও লোকমান হাকিম, বিজনেস বিভাগের প্রধান শেখর সাহা ও বিপণন বিভাগের প্রধান রকিব আহমেদসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশকরা। —বিজ্ঞপ্তি

আরও