টানা তৃতীয় সপ্তাহের মতো রুশ গমের রফতানি মূল্য হ্রাস

বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধির কারণে টানা তিন সপ্তাহের মতো কমেছে রুশ গমের মূল্য।

বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধির কারণে টানা তিন সপ্তাহের মতো কমেছে রুশ গমের মূল্য। সভেকন কনসালট্যান্সি জানিয়েছে, উত্তর গোলার্ধের বেশির ভাগ দেশে শীতকালীন বপন প্রায় শেষের দিকে। সামগ্রিক ফসলের সম্ভাবনাও স্বাভাবিক গড়ের তুলনায় ভালো। এছাড়া রাশিয়ায় শীতকালীন গম উৎপাদনের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে মাটির আর্দ্রতা বেড়েছে, যা উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক। এসব কারণ খাদ্যশস্যটির দাম কমার পেছনে ভূমিকা রাখছে। খবর বিজনেস রেকর্ডার।

গত সপ্তাহের শুরুতে কনসালট্যান্সি ফার্ম আইকেএআর ২০২৫ সালে রাশিয়ার গম উৎপাদনের পূর্বাভাস পাঁচ লাখ টন বাড়িয়ে ৮ কোটি ৮৫ লাখ টনে উন্নীত করেছে। একই সঙ্গে ২০২৬ সালে দেশটিতে ৮ কোটি ৬০ থেকে ৯ কোটি ১০ লাখ টন গম উৎপাদন হতে পারে বলে প্রক্ষেপণ দিয়েছে সংস্থাটি।

দিমিত্রি রিলকো নামের এক বিশ্লেষক জানান, জানুয়ারির দ্বিতীয়ার্ধে সরবরাহের জন্য ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত রুশ গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য গত সপ্তাহ শেষে দাঁড়িয়েছে টনপ্রতি ২২৭ ডলারে। এটি আগের সপ্তাহের তুলনায় ১ ডলার কম।

সভেকন কনসালট্যান্সির হিসাব অনুযায়ী, গত সপ্তাহে একই মানের গমের এফওএবি মূল্য ছিল ২২৮-২৩১ ডলার, আগের সপ্তাহে যা ছিল টনপ্রতি ২২৯-২৩১ ডলার।

আরও