যুক্তরাষ্ট্রের মজুদ হ্রাস ও বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদ

জ্বালানি তেলের দাম বেড়েছে

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ পূর্বাভাসের তুলনায় বেড়েছে।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ পূর্বাভাসের তুলনায় বেড়েছে। এছাড়া দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্ভাব্য বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলেও আশাবাদ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববাজারে গতকাল জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৫২ সেন্ট বা দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৯ ডলার ৩ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে বেড়েছে ৬০ সেন্ট বা দশমিক ৯ শতাংশ। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৮৫ সেন্টে।

রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক জানিভ শাহ বলেন, ‘মজুদ ঘাটতি ও বাণিজ্য আলোচনার অগ্রগতি জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।’

ইউরোপীয় ইউনিয়নের দুই কূটনীতিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইইউ একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে, যেখানে ইউরোপ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ মৌলিক শুল্ক আরোপ করতে পারে। এর সঙ্গে কিছু পণ্যে ছাড়ও থাকতে পারে বলে জানা গেছে।

আরও