জাপানে ১৮ সপ্তাহ পর কমেছে চালের দাম

জাপানে সম্প্রতি চালের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

জাপানে সম্প্রতি চালের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। তবে ১৮ সপ্তাহ পর গতকাল দেশটিতে প্রথমবারের মতো খাদ্যশস্যটির দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। সোমবার জাপানের কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

সরকারি তথ্যানুযায়ী, জাপানে গত সপ্তাহে প্রতি পাঁচ কেজি চালের গড় দাম ছিল ৪ হাজার ২১৪ ইয়েন (২৮ ডলার ৫২ সেন্ট), যা আগের সপ্তাহের তুলনায় ১৯ ইয়েন কম।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে চালের উচ্চমূল্যে ভোগান্তিতে থাকা জাপানি ভোক্তাদের জন্য গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার প্রশাসন সরকারি মজুদ থেকে চাল বাজারে ছাড়ে। এ কার্যক্রম জুলাই পর্যন্ত চলবে। এর পরও দাম না কমায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত কোটার বাইরে বিদেশী চাল আমদানি বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে। এক্ষেত্রে আমদানির ওপর প্রচলিত শুল্ক পরিশোধ করতে হবে।

রয়টার্সের এক জরিপ অনুযায়ী, কানেমাতসু, শিনমেইসহ তিনটি প্রধান চাল আমদানিকারক প্রতিষ্ঠান এ বছর কমপক্ষে ৪৫ হাজার টন চাল আমদানি করবে বলে জানিয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, গত অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানির পরিমাণ ছিল মাত্র ১ হাজার ৫০০ টন।

ট্রেডিং হাউজ কানেমাতসু জানিয়েছে, তারা আগামী ডিসেম্বর পর্যন্ত ২০ হাজার টন চাল আমদানির পরিকল্পনা করছে, যা আগের তুলনায় দ্বিগুণ। এ চালের বেশির ভাগই যুক্তরাষ্ট্র থেকে আনা হবে।

আরও