টেক জায়ান্টটির টেক্সাসে অবস্থিত কারখানায় আগামী বছর থেকে টেসলার চিপের ব্যাপক উৎপাদন শুরু হবে। স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট ও ফাউন্ড্রি ব্যবসার প্রধান হান জিন-মান এক শেয়ারহোল্ডার সভায় এ তথ্য নিশ্চিত করেছেন। দুই প্রযুক্তি জায়ান্টের সমন্বয় অটোমোবাইল ও সেমিকন্ডাক্টর শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে উল্লেখ করেন তিনি। মূলত টেসলার স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা মেটাতেই এ বিশাল উৎপাদন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। খবর রয়টার্স