ব্লক মার্কেটে ১১৭ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১৭ কোটি ১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১৭ কোটি ১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৯১ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিম, এনসিসি ব্যাংক, ম্যারিকো বাংলাদেশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, সানলাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রেনাটা, ফাইন ফুডস ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে তাওফিকা ফুডস অ্যান্ড লাভোলো আইসক্রিমের সবচেয়ে বেশি ৫৩ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০১ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এনসিসি ব্যাংকের ৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ম্যারিকো বাংলাদেশের ৬ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ টাকা ৯০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৭০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে অগ্নি সিস্টেমসের ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৭ টাকা ৪০ পয়সায়। সানলাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে রেনাটার ২ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৮৮ টাকা ৮০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ২ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২২৯ টাকা ৬০ পয়সায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১০ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

আরও