নবায়ন প্রিমিয়াম সংগ্রহে মেঘনা লাইফের চার মাসের ক্যাম্পেইন

কোম্পানির ৩০ বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ নামে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি এবং পেইড-আপ পলিসি চালুর লক্ষ্যে চার মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানির ৩০ বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব’ নামে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সেপ্টেম্বরের নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি বা পেইড-আপ পলিসি চালুর লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠকর্মীদের পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ঢাকায় ‘নবায়ন প্রিমিয়াম সংগ্রহ ও তামাদি পলিসি চালুকরণ-সংক্রান্ত’ এক উন্নয়ন সভায় এসব তথ্য জানানো হয়। এতে সারা দেশ থেকে মেঘনা লাইফের বিভিন্ন স্তরের উন্নয়নকর্মীরা অংশ নেন।

সভায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমদ, কোম্পানির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির (বিআইএ) সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এবং কনসালট্যান্ট ও হেড অব মার্কেটিং জয়নাল আবেদীন ভূঁঞাসহ উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও