এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আইডিআরএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিআইএর সভাপতি সাঈদ আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সঙ্গে বৈঠক করে। বৈঠকে দেশের বীমা খাতের পুনঃবীমা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং এসব সমস্যা সমাধানে সম্ভাব্য করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে পুনঃবীমা ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি দেশের বীমা খাতের সামগ্রিক সক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
আলোচনায় দেশের বীমা খাতের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আরো কার্যকর সমন্বয় এবং নিয়মিত সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি পুনঃবীমা ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ এবং খাতটির দীর্ঘমেয়াদি সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া বৈঠকে আইডিআরএর পক্ষ থেকে দেশের বীমা খাতকে আরো শক্তিশালী, স্বচ্ছ, স্থিতিশীল ও জনবান্ধব করতে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।